বন্ধুরা;
#
ইদানিং আমার মধ্যে বাদুঁর ভাব লক্ষিত হচ্ছে।সারা রাত বসে থাকি & দিন হলেই ঘুমাতে কিংবা ঝিমাতে থাকি।অবশ্য ভোরের দিকে এই অবস্থার একটু পরিবর্তন ঘটে।চোখের পাতা আস্তে আস্তে বন্ধ হতে থাকে।কিন্তু "NOKIA" দর্জাল বউ এর মত তেতে উঠে সকাল সকাল।বাথরুমের "প্যাকেজ প্রোগ্রাম" ১০ মিঃ শেষ করে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই।নিজেকে পলিশ,বার্নিশ করে শাইনার দিয়ে দেই একটা ঘষা।বোতাম-চেইনের অবস্থান নিশ্চিত করে শরিরে ছিটিয়ে দেই একরাশ সুগন্ধি।শেষ বারের মত চুলের ভাজটা দেখে নিয়ে চলতে শুরু করি অফিস পানে।
#
আমার এক সহকর্মী নতুন "পরচুলা"লাগিয়েছে। তার প্রথম & প্রধান দায়িত্ব সবাইকে জিজ্ঞেস করা তার চুল ঠিক মত বসেছে কি না।সকালে মিথ্যা বলবো না এই প্রতিজ্ঞা করি কিন্তু রক্ষা করতে পারি না। বেচারাকে বলতে হয় "পার্ফেক্ট"।ঠিকঠাক মত কফির পেয়ালাতে চুমুক দিয়ে কাজ শুরু করি। কাজের মধ্যে চোখ খোলা রেখে ১,২ মিনিটের মত ঘুমিয়ে নেই।এই বিশেষ দক্ষতা(!!!) অনেক কষ্টে রপ্ত করেছি।অবশ্য চোখ বন্ধ করে ঘুমালেও খুব একটা সমস্যা না।কারন ডানে-বামে তাকালে অনেক "ঝিমন্ত" মানুষ চোখে পরে।আমার "বস" ভালোমানুষ গত্রের একজন।অনেকটা"মারে না তো ঠুস-ঠাস,করে না তো ঢুস-ঢাস"টাইপের।দুর্ভাগ্য যে,সে অনেক চেষ্টা করেও আমার সেই বিশেষ দক্ষতা আয়োত্ব করতে পারে নাই।শরির মোটা হলেই তো পথিক হওয়া যায় না।
#
শবে বরাত কিংবা কদরের রাতে মুরব্বি থেকে শুরু করে আন্ডা বাচ্চা অনেকেই রাত জাগে।সারা রাত ধরে নামাজ পড়ে & যথারীতি ফযরের নামাজের সময় ঘুমের জন্য চোখ খোলা কষ্ট হয়ে যায়।আমার এক বন্ধুকে প্রায়ই দেখতাম সেজদায় গেলে আর উঠতো না।জিজ্ঞেস করাতে উত্তর দিতো-"পাও এ ব্যাদনা,একটু জিরাইয়া লইলাম"।তখন মনে হত পা ব্যাথা হলে বসলেই তো হয়,সেজদায় গিয়ে "উবদা" হয়ে থাকার কি দরকার?এখন বুঝি সেই বন্ধুটি "জিরাতো" না ,উবদা হয়ে ঘুমাতো।বন্ধুটির সেই বিশেষ দক্ষতা(!!!) একমাত্র উবদা হলেই কার্যকর হতো।
আজকের মত এখানেই শেষ।
| Welcome | Topics | Posts | Last updated | |
|---|---|---|---|---|
![]() |
General Discussion | 0 | 0 |
-
|
![]() |
Tuk ..Tuk ..Tukবন্ধুরা; অনেক দিন লিখা হয় না।এই না লিখার ক | 0 | 0 |
-
|
| suicide | Topics | Posts | Last updated | |
|---|---|---|---|---|
![]() |
suicideif you are thinking about suicide... read this first If you are feeling suicidal now, please stop long enough to read this. It will only take about five minutes. I do not want to talk you out of your bad feelings. I am not a therapist or other mental | 0 | 0 |
-
|
| 1 members | 0 topics | 0 posts |